অ্যান্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক

প্রখ্যাত সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে ফেরেন। এরপর রাজধানীর মিরপুরের বাসায় কয়েকদিন থাকার পর নিরিবিলি সময় কাটানোর জন্য গ্রামের বাড়ি রাজশাহীতে যান। সেখানে তার অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে। তার অবস্থা এখন
আঙ্কাজনক বলে জানানো হয়।

বিষয়টি নিয়ে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, এন্ড্রু কিশোরের অবস্থা খুব একটা ভালো নয়। বলা যা আসঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। তার বোনের ক্লিনিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। এই অবস্থায় দয়া করে কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।

এ বিষয়ে সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, এন্ড্রু কিশোর এখনো বেঁচে আছেন। রাজশাহীর স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে এই গায়ককে। তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর