দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৯০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।
রবিবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৭ জন ও নারী ১৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫২ জন।
এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৬২৪ আর নারী ৪২৮ জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত সুস্থ ৭২ হাজার ৬২৫ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
তিনি আরও জানান, বয়স বিভাজনে ০-১০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ১২ জন মারা গেছেন।
নাসিমা জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে একজন, সিলেটে ২ জন, খুলনায় ৬ জন, রংপুরে ৮ জন, বরিশালে ৫ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৪১ জন ও বাড়িতে ১৪ জন মারা গেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৬০ জন, চট্টগ্রামে ৬৩৪ জন, রাজশাহীতে ১০২ জন, সিলেটে ৮৬ জন, রংপুরে ৬১ জন, খুলনায় ৮৮ জন, বরিশালে ৭২ জন এবং ময়মনসিংহে ৪৯ জন মারা গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি