গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় চয়ন খান (২৮) নামে এক ব্যাটারী চালিত ইজি বাইক চালক নিহত হয়েছে।

রবিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৮ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত চয়ন ইজি বাইক নিয়ে নিয়ে গোপালগঞ্জ থেকে কাশয়ানী উপজেলার দিকে যাচ্ছিলেন।

এ সময় মোংলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল আরাফাত পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে ইজি বাইকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ইজি বাইকের চালক চয়ন বাসের সাথে বেঁধে গিয়ে একশ গজ দূরে গিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক বাসটিতে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর