জাপানে বন্যা-ভূমিধস, ১৫ জনের মৃত্যু

করোনা আতঙ্কের মধ্যেই জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আরও অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শনিবার কিউশুর কুমামোতো প্রিফেকচারে ভারি বৃষ্টিপাত হয়। দিনের শেষ দিকে বৃষ্টি কমে আসে। স্থানীয় কুমা নদী ১০টিরও বেশি স্থানে তীর উপচে বন্যার কারণ হয়েছে।

শনিবার বিবিসি জনিয়েছে, অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে, যারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও অন্তত নয়জন নিখোঁজ আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ২ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেয়ে উঠেছে। উদ্ধারকারীদের সহায়তার জন্য ১০ হাজার স্বেচ্ছাসেবক পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর