বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলছে। বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য মতে, রবিবার (৫ জুলাই) সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৯৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৭৭ জনের।
পাশাপাশি করোনা সংক্রমণ থেকে সুস্থও হয়েছেন অনেকে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৪০ হাজার ২২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৪ লাখ ৯ হাজার ২৪৯ জন। এদের মধ্যে ৪৩ লাখ ৫০ হাজার ৭২৩ জনের মৃদু সংক্রমণ রয়েছে, ৫৮ হাজার ৫২৬ জনের অবস্থা গুরুতর।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের।
এদিকে, বাংলাদেশে শনিবার (৪ জুলাই) আরও ৩ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এছাড়া আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯৭ জনে।
বার্তাবাজার/এমকে