মুক্তিযোদ্ধাকে হত্যা: পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার রফিকুল ইসলাম রেনুকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আজ (৫ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম এর স্বাক্ষরিত এক আদেশে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

চিঠিতে প্রথম প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।

ছবি: বার্তা বাজার

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, জনৈক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অপরাধে দায়েরকৃত দায়রা মামলা নং ১০১/১ (পাকুন্দিয়া থানার মামলা নং ১৫(৯)৯৯ জিআর ২৪৯(২)৯৯ ) আদালত কতৃক গৃহীত হয়ে বর্তমানে দায়রা জজ -২ কিশোরগঞ্জ আদালতে বিচারাধীন আছে। ফলে তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি। এ কারণে উপজেলা পরিষদ আইনের ২০১১ এর ১৩ খ (১) ধারা মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর