মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এনএসআই এর ফিল্ড অফিসার রাজু আলী গুরুতর জখম হয়েছে। শনিবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনি আহত হন। একই সময় তার সাথে থাকা জুনিয়র ফিল্ড অফিসার আতিকুর রহমান অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দুই এনএসআই সদস্য আমঝুপির দিক থেকে মেহেরপুরে আসছিল। এমন সময় কলেজ মোড়ে পৌঁছালে এসএম পরিবহনের লোকাল বাস ধাক্কা দিলে দুজনই রাস্তায় পড়ে যায়। এতে আতিকুর রহমান অল্প আঘাত পেলেও রাজু আলী গুরুতর জখম হয়েছে।
পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসাপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাজুর পায়ে ও বুকে আঘাত লেগেছে। এক্সরে করতে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর জানা যাবে আঘাত কতটুকু।
বার্তা বাজার / ডি.এস