মুন্সীগঞ্জে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে জেলা সদরের বিভিন্ন ফ্যাক্টরি থেকে ৬২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ১৮ কোটি ৬০ লক্ষ টাকা।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন জানান, নিয়মিত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবির হোসেন খাঁনের নেতৃত্বে শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার দুপুর ৩ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর চৌধুরী বাড়ি, কাশিপুর ও মুন্সীগঞ্জ বিসিক এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৬ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের দৈর্ঘ্য ৬২ লক্ষ মিটার জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ ।
বার্তা বাজার / ডি.এস