লকডাউন ওয়ারী থেকে নানা অজুহাতে লোকজন বের হচ্ছে

ঢাকা দক্ষিণ সিটির ৪১ নাম্বার ওয়ার্ডের ওয়ারী এলাকা আজ (শনিবার) সকাল থেকে লকডাউন করা হয়েছে। ২১ দিনের এই লকডাউন কার্যকর থাকবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো ত্রুটি না থাকার পরেও লকডাউন করা এলাকা থেকে নানান অজুহাতে লোকজন বের হচ্ছেন।

এলাকাটির পাঁচটি গলি ও তিনটি রোড লকডাউনের আওতাভুক্ত। রোডগুলো হলো- টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। গলিগুলোর মধ্যে রয়েছে লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনে পাওয়া অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই ওয়ারীতে কাজ করছে কর্তৃপক্ষ। তবু মানুষকে আটকে রাখা যাচ্ছে না।

এ বিষয়ে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো.এমদাদুল হক বলেন, ‘সব অভিজ্ঞতা কাজে লাগিয়েই আমরা ওয়ারীতে লকডাউন কার্যকর করছি। আমরা আশা করছি, রাজাবাজারে প্রথম দিকের তুলনায় শেষ দিকে যেভাবে সংক্রমণ কমে এসেছে, ঠিক সেভাবে ওয়ারীতেও কমে আসবে।’

এই এলাকার সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনুর বেগম বলেন, ‘নাগরিকদের চাহিদার কমতি নেই। আমরা তাদের কাছ থেকে অনেক প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা সাধারণ নাগরিকদের জন্য কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেখানে চাল-ডালের পাশাপাশি শাক-সবজিও ফ্রি দিতে চাই। এছাড়া আমাদের প্রায় ১০০ জন সেচ্চাসেবী কাজ করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর