প্রধানমন্ত্রীর অনুদান পেলেন মাগুরায় নন-এমপিও শিক্ষকরা

মাগুরা সদর উপজেলার ২৭০ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীর মাঝে করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৯ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামেজেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাআবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর