নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল কলেজছাত্রীর

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে সৃষ্ট মারমারির ঘটনায় ইতি আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছে। শনিবার সকালে চাচাতো ভাইদের বল্লমের আঘাতের প্রাণ যায় তার।

এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিহত ইতি আক্তার উপজেলার রাজগাতী ইউনিয়নের বাজুপাড়া গ্রামের শাহেদ ভূঁইয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতি আক্তারের বাবার সাথে তার চাচা লাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত সমস্যা ছিল। আগামী শুক্রবার স্থানীয়ভাবে সালিশীর মাধ্যমে ফয়সালা হওয়ার কথা ছিল। কিন্তুু শনিবার সকালে শাহেদ ভূইয়া ও তার ছেলে শহিদ মিয়া জমিতে বীজ তলা তৈরি করতে গেলে, লাল মিয়ার ছেলে দুলাল ও রিপন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। মারামারি ফেরাতে গিয়ে বল্লমের আঘাতে ইতি আক্তার গুরুতর আহত হলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সে মারা যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর