কারাগারে মারা গেলেন বিডিআর বিদ্রোহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা পিলখানার বিডিআর বিদ্রোহের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আশরাফ আলী (৬৯) মারা গেছেন।

আজ (শনিবার) দুপুরে মারা যান তিনি। আশরাফ আলীর বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দুলালগাতী গ্রামে। তার বাবার নাম মৃত আলাল উদ্দিন শেখ।

এ বিষয়ে কাশিমপুর কারাগার-২ এর জেলার বাহারুল আলম বলেন, শেখ আশরাফ আলী ভোরে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে কারাগার হাসপাতালে নেয়া হয়। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আশরাফ আলী পিলখানায় বিডিআর বিদ্রোহে ঢাকার নিউ মার্কেট থানার একটি মামলায় যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর