দেশকে নদী ভাঙন থেকে রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
শনিবার (৪ জুন) শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
এনামুল হক শামীম বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড এর সার্বিক তত্বাবধায়নে এবং বেঙ্গল গ্রুপের সু-দক্ষতায় দ্রুত এগিয়ে যাচ্ছে ১ হাজার ৯৭ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরের নড়িয়া-জাজিরায় পদ্মার ডান ও বাম তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ। ইতিমধ্যে আসছে বর্ষাকে সামনে রেখে শরীয়তপুরসহ সারা বাংলাদেশের মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি আসছে বর্ষা মৌসুমে শরীয়তপুরের নড়িয়া-জাজিরাসহ সারা দেশে কোন নদী ভাঙন হবেনা।
তিনি আরও বলেন, চলমান করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ভাঙন কবলিত এলাকাগুলোতে পুরোদমে এগিয়ে চলছে বেড়িবাঁধের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনেই এসব সম্ভব হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস