করোনায় মৃত্যু: শীর্ষে ঢাকা, সবচেয়ে কম ময়মনসিংহে

গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা ১ হাজার ৯৯৭ জন। আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৮৮ জন। মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

শনিবার(৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৭ জন, সিলেটে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে একজন।

এর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি রোগী মারা গেছে। আর সবচেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে।

নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে ১ হাজার ৪১ জন, চট্টগ্রামে ৫২১ জন, রাজশাহীতে ১০১ জন, সিলেটে ৮৪ জন, খুলনায় ৮২ জন, বরিশালে ৬৭ জন, রংপুরে ৫৩ জন এবং ময়মনসিংহে ৪৮ মারা গেছেন।

এছাড়া এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৫৮৭ আর নারী ৪১০ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর