ঘাটাইলে ওয়ারিশের জমির জের ধরে দোকান ঘরে হামলা ভাংচুর

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা লক্ষিন্দর ইউনিয়নে বাঘারা গ্রামে ভাইদের কাছে ওয়ারিশের জমির জন্য দোকান ঘরে হামলা করেছে বোনদের লেলিয়ে দেওয়া ভাড়া করা সন্ত্রসাীরা। এ বিষয়ে ১শাজাহান আলম(৫০)মোমেনা(৩৯)ইব্রাহিম(৪৪) অপি করিম(২০) সালেহা(৪৫) মুক্তার আলী(৫০) শান্ত মিয়া(২০)সহ ১৪জন কে আসামী করে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভাংচুরে জড়িত থাকার অপরাধে মুক্তার আলী(৫০) ও তার ছেলে শান্ত মিয়া(২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরন ও এলাকাবাসীর সাাথে কথা বলে জানা যায় ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকায় লক্ষিন্দর ইউনিয়নে বাঘারা গ্রামে মৃত আমজাদ আলীর ছেলে শামছুল ইসলামের সাথে চার বোন আমেনা (৬০), আনোয়রা(৫৫), সালেহা(৪৫),মোমেনা(৩৯) বড় ভাই শাজাহানের সাথে দির্ঘদিন ধরে বাপের ওয়ারিশের জমি বিরোধ চলে আসছিলো।

বিষয়টি নিয়ে গ্রাম্য মাতাব্বররা দফায় দফায় শালিশী বৈঠক করেও কোন প্রকার সুরাহা করতে পারেনি ।এমনকি লক্ষিন্দর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান একাব্বর আলীর বরাবর একটি শালীশ আবেদন করা হয় স্থানীয় ইউপি মেম্বার শরীফ আহমেদ আমীরুল মীমাংসার জন্য বসে কোন সুরাহা করতে পারেনি।

এ বিষয়ে ৭নং বাঘারা ওয়ার্ডের ইউপি মেম্বার শরিফ আহমেদ আমীরুল জানায় আমি মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টা করেও পারিনি তার বোনেরা গ্রাম্য বিচার মানে না।
গত২৭/০৬/২০২০ তারিখ শনিবার দুপুরে মাতাব্বরদের শালীশের তোয়াক্কা না করে পার্শ্ববর্তী থানা ফুলবাড়িয়া থেকে সন্ত্রাসী ভাড়া করে দোকানে হামলা অগ্নিসংযোগসহ (৩০০০০০) (নগদ তিন লক্ষ টাকা)ও ৫ভরী স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক(এসআই)মোঃ জাকির হোসেন জানায় ভাংচুর হামলার বিষয়ে থানায় মামলা(নং৪) হয়েছে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর