ঠাকুরগাঁওয়ে অপহৃত যুবক সিরাজগঞ্জে উদ্ধার, মাইক্রোবাসসহ গ্রেফতার ৮

অপহরণের আট ঘন্টা পর জুয়েল রানা (২৮) নামে ঠাকুরগাঁওয়ের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত দুইটায় ঠাকুরগাঁও থানা পুলিশের সহযোগীতায় সিরাজগঞ্জস্থ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে একটি মাইক্রোবাসসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- জামালপুর জেলার আশারফুল ইসলাম আরিফ (২৭), কুড়িগ্রাম জেলার হুমায়ুন কবির (৪৫), জামালপুর জেলার আলাউদ্দিন (৩৫), বি-বাড়িয়া জেলার দেলোয়ার হোসেন (৩২), বগুড়া জেলার দেলোয়ার হোসেন (৪৫), নোয়াখালী জেলার সোহাগ (৩২), বি-বাড়িয়া জেলার আল আমিন (৩৫) ও মাইক্রোবাস চালক রাজশাহী জেলার সালাউদ্দীন (৩৯)।

জুয়েল রানার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ১১ মাইল নামক স্থান থেকে ভুট্টা ব্যবসায়ী জুয়েলকে অপহরণ করা হয়। পরে জুয়েলের মা আনজুমান আরা বেগম ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করলে প্রযুক্তির ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর