ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে নতুন করে আরো ২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১০৯ এ পৌঁছলো।
আজ (০৪ জুলাই) দুপুর পুনে ২টার দিকে কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন। নতুন সনাক্তের ২৯ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন, উপজেলা পরিষদরে ১ জন, শাক্তা ইউনিয়নে ৯ জন, শুভাঢ্যায় ৫ জন, জিনজিরায় ৫ জন, কলাতিয়ায় ২ জন, বাস্তা, তারানগর ও কোন্ডা ইউনিয়নে ১ জন করে পজিটিভ রয়েছেন।
ডা.মীর মোবারক হোসেন জানান, কেরানীগঞ্জে এই পর্যন্ত মোট ২ হাজার ৫ শ’রও বেশী নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১০৯ জন। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১০ জন। এছাড়া হোম আইসোলেশনে রয়েছে ৫শ’ ৭৮ জন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এছাড়া আক্রান্তদের মধ্যে অধিকাংশই সরকারি কর্মকর্তা ও কর্মচারী, স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং সেচ্ছাসেবী।
কে.এ.স/বার্তাবাজার