পঞ্চগড়ে নন-এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ নন-এমপিও কর্মচারীদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১২ লক্ষ ৬৭ হাজার টাকা ২১৯ জন শিক্ষক ও ৬৯ জন কর্মচারীদের মাঝে এবং ধর্ম মন্ত্রনালয় কর্তৃক তুলার ডাঙ্গা মহাশ্মশানে ৩০ হাজার টাকা ও মাগুড়া ইউনিয়নের আমলাহার দূর্গা মন্দিরে ১৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন পঞ্চগড়ে-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুিষ্ঠত হয়। এ সময় সাংসদের নিজস্ব তহবিল থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ হিসেবে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর