করোনা: দেশে আক্রান্ত প্রায় ১ লাখ ৬০ হাজার, সুস্থ্য ৭০ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ২৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৯৭ জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৯৭ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২ হাজার ৬৭৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৯৯৭জন।

তিনি আরও জানান, বয়স বিভাজনে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে একজন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৪১ জন, চট্টগ্রামে ৫২১ জন, রাজশাহীতে ১০১ জন, সিলেটে ৮৪ জন, রংপুরে ৫৩ জন খুলনায় ৮২ জন, বরিশালে ৬৭ জন এবং ময়মনসিংহে ৪৮ মারা গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর