করোনা টেস্ট ফি বাতিলের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

করোনা টেস্ট ফি বাতিলের দাবী, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করেন জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, করোনা টেস্টে সরকার নির্ধারিত ফি বাতিল করে পূর্বের ন্যায় বিনামুল্যে করার দাবী জানান। সেই সাথে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও সীমান্ত হত্যা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর