বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া লেখার মান ধরে রাখতে লক্ষ্মীপুরে ভিন্নতা দেখিয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিচ্ছে বাসা-বাড়ীতেই।
অর্থাৎ প্রতিটি শিক্ষার্থী তাদের নিজ নিজ বাসায় পরীক্ষা দিচ্ছে। পূর্বেই ওইসব শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হয়েছে প্রশ্নপত্র। নিদিষ্ট সময় নিদিষ্ট প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিবে শিক্ষার্থীরা। আর তাদের পরীক্ষা নিয়ন্ত্রক থাকবে বাবা কিংবা মা। এসময় প্রতিটি শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে পরীক্ষা পরিদর্শন করছে শিক্ষকরা।
একযোগে শনিবার (৪ জুলাই) সকাল ১০ টা থেকে শুরু হয় এই পরীক্ষা। এসময় আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষার্থীদের বাসা-বাড়ী গিয়ে পরিদর্শন করেন শিক্ষকবৃন্দ।
এর আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পর থেকেই অভিভাবক ও শিক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে চালু রেখেছে তাদের নিয়মিত শ্রেনি পাঠদান। শ্রেনি ভিত্তিক শ্রেনি শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন। সিলেবাস,সাজেশান্স সহ পাঠদান সংলিষ্ট সকল উপকরণ সরবরাহ করা হয়েছে।
এবিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আব্দল জলিল মিজান বলেন, শিক্ষবর্ষের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পাঠদানের চেষ্টা করেছি। সর্বশেষ বাসা-বাড়ীতে পরীক্ষার ব্যবস্থা করেছি। আমাদের শিক্ষকরা বাসা-বাড়ীতে গিয়ে পরীক্ষা পরিদর্শন করছেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন বলেন আইডিয়াল আলিম মাদরাসা জেলার শ্রেষ্ঠবিদ্যাপিঠ হিসেবে গড়ার লক্ষে সূচনালগ্ন থেকেই পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সেই কাঙ্খিত সুফলও পাচ্ছি। যেমনটি বিগত সময়ের সাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায়। ওই শিক্ষার মান ধরে রাখতে করোনা ক্লান্তিতে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। সবসময় শ্রেনি শিক্ষকরা শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের নিকট মোবাইল ফোন করে খোঁজ খবর নিয়েছি। আমাদের এমন ধারা অব্যাহত থাকবে।
কে.এ.স/বার্তাবাজার