আজ দ্বিতীয়বার করোনা টেস্ট করাবেন মাশরাফি

করোনা ভাইরাস থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত ২০ জুন মাশরাফির কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছিল। হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে সব স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি। তবে এখন সুস্থ থাকলেও, এখনো করোনা নেগেটিভ না মাশরাফি।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে আজ (৪ জুলাই) দ্বিতীয় বার করোনা টেস্ট করাবেন দেশ সেরা এই টাইগার পেসার। কিছুদিন আগে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বার্তা দিয়ে নিজের সর্বশেষ পরিস্থিতি জানান। আর সেখানে তিনি বলেন ১৪ দিন পর আবারও টেস্ট করাবেন। সেই হিসেবে আজ কোভিড-১৯ পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

মাশরাফির আ’ক্রান্তের তিন দিন পর কোভিড-১৯ ধরা পড়ে তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার। গত (মঙ্গলবার) পজিটিভ হন তিনি। তবে মাশরাফির দুই সন্তান সাহেল ও হুমায়রার করোনা পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ আসে। মাশরাফি আ’ক্রান্ত হওয়ার পরদিনই দুই সন্তানকে নড়াইলে পাঠিয়ে দিয়েছেন তিনি। স্ত্রী সুমি মাশরাফির সেবায় মিরপুরের বাসাতেই আছেন।

ক’রোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। এছাড়াও অনেক মানবিক কাজে অবদান রাখতে দেখা গিয়েছে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারকে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর