রায়পুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

লক্ষ্মীপুরের রায়পুরে কংকর বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক ও ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল গভীর রাতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন নারায়গঞ্জ ও অন্যজন মুন্সিগঞ্জের বাসিন্দা প্রাথমিক নিশ্চিত হওয়া গেছে।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। পড়ে যাওয়া ট্রাক ও পিকআপ খাল থেকে উদ্ধার করে জব্দ করা হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর