পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোন্তাজ ইউনিয়নের চর-মোন্তাজ ও চর মন্ডল লঞ্চ ঘাট সংলগ্ন রাস্তার বেহাল দশায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।উপজেলাসহ অনন্য শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম হলো চর মোন্তাজ ও চর মন্ডল লঞ্চঘাট।
জানা যায়, লঞ্চ ঘাট সংলগ্ন রাস্তার বেহাল দশার কারণে বিআইডব্লিউটি টার্মিনাল দুটির একটিতেও লঞ্চ ঘাট দিতে পারছেনা এতে বিপাকে লঞ্চঘাট কর্তৃপক্ষ ও যাত্রীরা। কিছুদিন পূর্বে চলাচলের উপযোগী থাকলেও সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদীর পানি সাভাবিকের তুলনায় অনেক বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোত ও ঢেউয়ের কারনে রাস্তা দুটি ভেঙ্গে যায়। তা আজ পর্যন্ত সংস্কার করা হয়নি বলে জানা গেছে।
প্রতিদিন এখান থেকে রাঙ্গাবালী উপজেলায়, গলাচিপা পটুয়াখালী ও অন্য অন্য এলাকায় শত শত যাত্রী যাতায়াত করে। এ ব্যাপারে চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন,ঘূর্ণিঝড় আম্পানের কারণে চরমোন্তাজ ও চরমন্ডল এর লঞ্চ ঘাটের টার্মিনালে ওঠার রাস্তা দুটি ক্ষতিগ্রস্ত হয়। আমার এলাকার জনগনের চলাচলে অনেক কষ্ট হয়।আমি উপর মহলে জানিয়েছি।আশা করি তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে।
কে.এ.স/বার্তাবাজার