কুলিয়ারচরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিজ বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক সেলিম মিয়াকে(৪২) গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। কুলিয়ারচর উপজেলায় দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শুক্রবার (৩ জুলাই) নরসিংদী জেলার আমিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান। তিনি কুলিয়ারচর উপজেলায় দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওসি আব্দুল হাই জানায়, সেলিম মিয়া নরসিংদীর আমিরগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে কুলিয়ারচর থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, ধর্ষণের অভিযোগে গত ১৭ জুন স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সেলিম মিয়াকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন নিজাম উদ্দিন মেম্বার (৫০), কামরুল হাসান (৪৫) ও এমাদ মিয়া (৩৫)। এই আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

মামলার বিবরণে জানা গেছে, গত ৯ জুন সকালে দড়িগাঁও গ্রামের দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এই ছাত্রী (১২) সেলিম মিয়ার পূর্ব আব্দুল্লাহপুর গ্রামে তার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ওইদিন বাড়িতে আর কেউ না থাকায় শিক্ষক সেলিম মেয়টিকে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী সেলিম মাস্টারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর