ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপসহ তার পুরো মন্ত্রিসভা সরকার থেকে পদত্যাগ করার দিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন জ্যাঁ কাস্টেক্স। পঞ্চাশোর্ধ্ব ক্যাস্টেক্স দেশটির সরকারের শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন।
শুক্রবার (০৩ জুলাই) প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপসহ তার পুরো মন্ত্রিসভা সরকার থেকে পদত্যাগ করেন।
ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতি দিয়ে বল হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ্যাঁ ক্যাস্টেক্সকে মনোনীত করেছেন। এডওয়ার্ড ফিলিপসহ তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র দিলে তা ম্যাক্রোঁ তা গ্রহণ করেছেন বলে এর আগে জানানো হয়।
শুক্রবার এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে এডওয়ার্ড ফিলিপ ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে ম্যাক্রোঁ তার শাসনের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতির পর মন্ত্রিসভার পুনর্বিন্যাসের বিষয়টি আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
বার্তাবাজার/অমি