মেহেরপুরের গাংনী উপজেলা হাড়াভাঙ্গা এলাকা থেকে তিনজন জুয়াড়িকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে, ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের মৃত শমসের বিশ্বাসের ছেলে মোহাম্মদ মল্লিক(৪০), মেহেরপুর গাংনী উপজেলার বাওট বাজারপাড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মন্টু মিয়া(৩৫), মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মজনু মিয়া(৫৫)।
আটকের পর তাদের তল্লাশি করে, জুয়া খেলার তাস, খেলার পাটি ও,৩৬৬০ টাকাসহ আলামত জব্দ করে ডিবি পুলিশ।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি মহোদয় নির্দেশে তাদের আটক করা হয়েছে এবং তাদের সাথে থাকা পলাতক আসামী আরো ৭ জনেরর বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইন এর ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/অমি