ফেরত দেয়া হলো সেই মাতাল বিএসএফ সদস্যকে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশীকারী সীমান্ত দিয়ে অস্ত্রহাতে বাংলাদেশ ভু-খন্ডে প্রবেশ করার এক বিএসএফ সদস্যকে আটক করেছিল বিজিবি। শুক্রবার (৩ জুলাই) আটকের পর সন্ধ্যার দিকে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১২টার দিকে ৪৪ বিএসএফ’র আলীপুর ক্যাম্পের সদস্য মদ্যপ অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। এসময় স্থানীয়রা তাঁকে আটক করে বিজিবি’র চাঁনশিকারী সীমান্ত ফাঁড়িতে সোপর্দ করেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীমান্তের ১৯৯/২ পিলারের কাছে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর