জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

করোনা থেকে মুক্তি পেলেও এখনও নিউমোনিয়ায় ভুগছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

আজ রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, ‘আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ এসেছিলেন স্যারকে দেখতে। তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ স্যার এখন আগের চেয়ে ভালো আছেন। পরিমাণমতো খেতে পারছেন। আজ শ্বাসকষ্ট ছিল না এবং ডায়ালাইসিস প্রয়োজন হয়নি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর