সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজাশাহীর চারঘাট সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার (২ জুলাই) পদ্মার চরের হায়দারের বাগান নামক স্থানে গরুর জন্য ঘাস কাটার সময় ১১৭/কাগমারী বিএসএফ ক্যাম্পের টহলদল স্পিট বোট যোগে এসে তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।

আটকৃতরা হলেন চারঘাট চকমোক্তারপুর গ্রামের আজাহার আলীর ছেলে রুবেল (৪০), একই গ্রামের মৃত হারেজের ছেলে মিঠুন (২৮) ও সরকারপাড়া গ্রামের সুমন কুমার (২৫)।

বিএসএফ ওই স্থান ত্যাগ করার কিছুক্ষণ পরে ক্ষুদ্ধ বাংলাদেশিরা ভারতীয় দুইজন নাগরিককে বাংলাদেশী সীমানায় কাজ করা অবস্থায় ধরে নিয়ে আসে। খবর পেয়ে
ইউসুফপুর বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে ভারতের নাগরিকদের নিজ হেফাজতে নেয়।

আটককৃত ভারতীয় কৃষকগন হলেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার লালপুর গ্রামের রসুল শেখের ছেলে শহিদুল শেখ এবং একই গ্রামের মোয়াজ্জেমের ছেলে নয়ন শেখ।স্ব স্ব দেশের আটককৃতদের হস্তান্তরের জন্য উভয় দেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

এ প্রসঙ্গে ইউসুফপুর বিওপি কোম্পানী কমান্ডার আবু তালেব বলেন, শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে স্ব স্ব দেশের আটককৃতদের নাগরিকত্ব প্রমানস্বরুপ হস্তান্তর করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর