কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৩৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৩০ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। আক্রান্ত ৩০ জন হলেন, সদর উপজেলার ২৪ জন, দৌলতপুর উপজেলার ১ জন, ভেড়ামারা উপজেলার ১ জন, কুমারখালী উপজেলার ৪ জন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩০৪ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জন।
বার্তা বাজার / ডি.এস