গাজীপুর মহানগরীর হক মার্কেট এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শ্বশুরবাড়ি গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ এসেছে তার নামে।
আজ (শুক্রবার) বিকালে বাসন থানার হক মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম লোকমান হোসেন (৩৬)। সে হক মার্কেট এলাকার রোস্তম আলী হাজীর ছেলে।
এ বিষয়ে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) একেএম আহসান হাবীব জানান, লোকমান হক মার্কেট এলাকায় বিয়ে করার পরে ওই এলাকায় একটি বাড়ি নির্মাণ করছে। বাড়ি নির্মাণের জন্য সে শ্বশুরবাড়িতে টাকা দাবি করে।
কিন্তু শশুড়বাড়ির লোকজন তাকে টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে শুক্রবার দুপুরে অস্ত্র নিয়ে শশুরবাড়িতে যায় এবং শাশুড়ি জরিনা বেগমকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। শ্বশুড়বাড়িতে লোকমান এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
পরে তার শ্বাশুড়ি জরিনা বেগম থানায় অভিযোগ দায়ের করলে দিলে পুলিশ বিকেলে লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বার্তাবাজার/এসজে