পাকিস্তানে ট্রেন-বাসের সংঘর্ষে ১৯ শিখ ধর্মালম্বী নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গেটম্যানবিহীন একটা রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহতও হয়েছে অনেক মানুষ। নিহতদের সবাই শিখ ধর্মালম্বী ও তারা তীর্থযাত্রায় অংশ নিয়েছিল।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার পাঞ্জাব প্রদেশের শেখুপুরা জেলায় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পাকিস্তানের কর্মকর্তারা জানান, পেশোয়ার শহর থেকে শিখ তীর্থযাত্রীরা শেখুপুরায় নানক সাহিব মন্দির পরিদর্শন শেষে নিজ এলাকায় ফিরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। বাসটিতে থাকা ২২ যাত্রীর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র কুরাতুল আইন বলেন, ক্রসিংটিতে পাহারা ছিল না আর বাসটির চালক ট্রেন আসতে দেখেও দ্রুতগতিতে ক্রসিং পার হতে চেয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর