চটতগ্রামের ছাত্রদল কর্মী মীর সাদেক এলাহী অভি হত্যার ঘটনায় চার ভাইকে গ্রেফতার করেছেন নগরীর ডবলমুরিং থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে পরদিন (শুক্রবার) পর্যন্ত চলা এক অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইব্রাহীম মুন্না (২৬), ইরফান বাবু (২৩), ইয়াছিন আরাফাত টিটু (৩০) ও শাহরিয়ার ফারদিন তুহিন (১৯)। তারা সবাই উত্তর আগ্রাবাদ হাজীপাড়া এলাকার আবু কালামের ছেলে।
ছাত্রদল নেতাদের দাবি, মাদকের বিরুদ্ধে অবস্থানের কারণে গত ১৫ জুন আগ্রাবাদের হাজীপাড়া এলাকায় সন্ত্রাসীরা ছুরি মারে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কর্মী মীর সাদেক এলাহী অভিকে।
পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন অভি মারা যান।
বার্তাবাজার/এসজে