মানিকগঞ্জের সিঙ্গাইরে ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া করোনামুক্ত হয়েছেন। ৩ জুলাই বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ২য় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। সিঙ্গাইর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী মোল্লাহ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বাড়িতে থেকেই করোনা ভাইরাস মুক্ত হন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া অসুস্থতা বোধ করলে গত ১২ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। মানিকগঞ্জের পরীক্ষা ৫ দিন বন্ধ থাকার পর ১৭ জুন বিকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরপর বাড়িতে থেকেই তিনি চিকিত্সা নেন । আইসোলেশনের ১৪ দিন পর দ্বিতীয় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসলো।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এপর্যন্ত উপজেলায় ৮৫০ জনের নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট ও রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়। এর মধ্যে ১১৫ জনের করোনা পজিটিভ আসে।
এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৯১ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন এবং মারা গেছেন তিন জন। মারা যাওয়া আক্রান্তদের মধ্যে দুই থেকে তিন জন জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আর বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বার্তা বাজার / ডি.এস