ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই থানার এসআই (দ্বিতীয় কর্মকর্তা) বেলাল হোসেনও করোনা পজেটিভ এসেছে।
শুক্রবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুরে কোতোয়ালি থানার ওসি ও একই থানার দ্বিতীয় কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। বর্তমান তারা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছে। শারীরিকভাবে তারা ভালো আছেন।
বার্তাবাজার/অমি