বিজিবি ২ ভারতীয়কে অপহরণ করে এনেছে বলে ভারতের অভিযোগ

সীমান্ত পেরিয়ে ভারতের দুই সাধারণ নাগরিককে বাংলাদেশের বিজিবি অপহরণ করে নেছে বলে অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম। তাদের খবরে বলা হয়, মুর্শিদাবাদ জেলার রানিনগরের বামনাবাদে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ নিয়ে বিজিবি বাংলাদেশে কোনো বক্তব্য দেয় নি।

আজ (শুক্রবার) তাদের প্রতিবেদনে আরও বলা হয়, বিজিবির হাতে আটক ওই দুই ভারতীয়র নাম নাম নয়ন শেখ ও সাইদুল ইসলাম। মুর্শিদাবাদ জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে চাষ করছিলেন নয়ন ও সাইদুল। জলঙ্গীর বাসিন্দা তাঁরা। অভিযোগ, তাদের বাংলাদেশে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে।

অপহৃত দুই ভারতীয় কৃষককে দেশে ফেরানোর বিষয়ে বিএসএফ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বাংলাদেশে আটকে রাখা নয়ন শেখ ও সাইদুল ইসলামকে দেশে ফেরানোর ব্যাপারে কথা চলছে, বিজিবি কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলছেন বিএসএফ অফিসাররা

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর