অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়ল মাতাল বিএসএফ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বাংলাদেশ ভু-খন্ড থেকে অস্ত্রসহ মাতাল এক বিএসএফ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ওই সদস্য মুসলিমপুর বিএসএফ ক্যাম্পে দায়িত্বরত ছিলেন।

জানা যায়, আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁনশিকারী এলাকায় ঢুকে পড়ে বিএসএফের ওই সদস্য। মাতাল অবস্থায় আসা ওই সদস্যকে আটক করে এলাকাবাসী। পরে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

এঘটনায় বিজিবি’র সাথে যোগাযোগ করা হলে ভুল করে মাতাল অবস্থায় একজন বিএসএফ সদস্য বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়ার কথা স্বীকার করেছে তারা। ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের জন্য বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর