টাঙ্গাইলে যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে রানা নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার রামপুর সাত বিল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রানা উপজেলার রামপুর খামার বাড়ির তাঁরা মিয়ার ছেলে। আটককৃত রামপুর বিল পাড়া গ্রমের আনোয়ারের ছেলে।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির জানান, শুক্রবার বিকালে রামপুর পুরাতন বাজার সংলগ্ন সাত বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে রানার মা এসে তাঁর লাশ শনাক্ত করে এবং জনিকে সন্দেহ করে পুলিশে ধরিয়ে দেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর