ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল দিল্লি

করোনা আতঙ্কের মধ্যেই আকস্মিক ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি।

শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় এ ভূমিকম্প আঘাত হানে দিল্লিতে। এ সময় আতঙ্কে মানুষজন রাস্তায় বের হয়ে আসেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৪.৭। গুরুগ্রাম থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।

এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর