ওমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৯ জন ওমানি নাগরিক ও ৫৩৫ জন প্রবাসী।
শুক্রবার (০৩ জুলাই) ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওমানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৯২৯ জন। মোট সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৬৯ জন। আজকে ৫ জনের মৃত্যুসহ মোট মৃত্যু হয়েছে ১৯৩ জনের।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। যারা এটি মেনে চলবে না তাদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। সংক্রমণ রোধে সকলে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ওমানে চলতি বছরের শেষের দিকে করোনার ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
বার্তাবাজার/অমি