রাজধানীর গুলশানে পোস্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলশানের ১৬ নং রোডে সিটি করপোরেশন মার্কেটের উল্টো পাশে অবস্থিত পোস্ট অফিস ভবনে শুক্রবার (০৩ জুন) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রনে সেখানে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, গুলশান পোস্ট অফিসের ইন্টারনেট তারে আগুন লাগে। সেখান থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।
বার্তাবাজার/এসজে