নীলফামারীর ডোমারে রিকশায় চড়ে ঝুঁকিপূর্ন বেইলী ব্রীজ পার হওয়ার সময় নদীতে উল্টে পড়ে যায় এক দাদী ও তার ৩ নাতি নাতনী। পরে দাদী রওশন আরা ও ১০ বছর বয়সী লিপু নামের এক নাতিকে স্থানীয়রা উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আরও ২ জন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার পাঙ্গা নদিতে এই ঘটনা ঘটে। নিখোজ শিশু ২টি হলো শিশু মনি ও মনোয়ার হোসেন।
জানা যায়, ডোমারের জোড়াবাড়ী এলাকার আত্মীয়র জানাযার নামাজে অংশ নেয়ার জন্য তারা উত্তর গোমনাতী গ্রামে যায়। সেখান থেকে রিক্সাযোগে ফেরার পথে পাঙ্গা নদীর বেইলী ব্রিজের পাটাতনে ভ্যানের চাকা আাটকে গেলে তারা ছিটকে নদীতে পড়ে যায়।
তবে রংপুর থেকে ডুবুরী দল এলে উদ্ধার তৎপরতা জোরদার করা হবে বলে জানান ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন।
বার্তাবাজার/এসজে