লকডাউন হতে প্রস্তুত রেডজোন ওয়ারী

আগামীকাল (শনিবার) সকাল ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন হতে যাচ্ছে রেডজোন ঘোষিত রাজধানীর ওয়ারী। সরকারি এমন নির্দেশনা বাস্তবায়নে পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তবায়নকারী একাধিক সংস্থা।

এ বিষয়ে পুলিশ জানায়, লকডাউন বাস্তবায়নে নির্ধারিত এলাকা থেকে সব ধরনের প্রবেশ এবং বাইরে বের হওয়া বন্ধ থাকবে। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতি নজরদারিতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) শাহ ইফতেখার আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি লকডাউন হওয়া এলাকায় দুইশ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। তিনটি রোড ও পাঁচটি গলি এই লকডাউনের অধীনে থাকবে। রোডগুলো হলো- টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। গলিগুলোর মধ্যে রয়েছে লারমিনি স্ট্রীট, হেয়ার স্ট্রীট, ওয়্যার স্ট্রীট, র‌্যাংকিং স্ট্রীট ও নবাব স্ট্রীট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর