সিরাজদিখানে উজ্জ্বলের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিন্ন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ভাই ও বাংলদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আনোয়ার হোসেন উজ্জলের পুত্র মাশরুক হোসেনের ব্যাবস্থাপনায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মদ্রাসাসহ উইনিয়নের বিভিন্ন মশজিদে জুম্মার নামাজের পরে মিলাদ ও দোয়া করা হয় এবং দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, ইউপি সদস্য মান্নান বেপারি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, গত ২৬ জুন করোনা ভাইরাসে আক্রান্ত আনোয়ার হোসেন উজ্জ্বল রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর