রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে সংবাদের ছবি তোলতে গিয়ে আনসার সদস্যদের হামলার শিকার হয়েছেন দুই ফটো সাংবাদিক। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন- বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জয়িতা রায় এবং দেশ রূপান্তরের রুবেল রশীদ।
হাসপাতাল চত্বরে করোনা পরিক্ষার নমুনা দেয়ার জন্য লাইনে দাঁড়ানো এক রোগীকে মারধরের ছবি তোলার সময় আনসার সদস্যরা এই হামলা চালায়। এত রুবেল রশীদের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে যায়।
এ বিষয়ে জয়িতা রায় জানান, ‘হাসপাতালে রোগী সিরিয়ালের অনিয়মের ছবি তুলছিলাম। এ সময় সিরিয়াল ভাঙায় এক রোগীর সঙ্গে আনসার সদস্যের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে এক আনসার রোগীর আত্মীয়র জামার কলার ধরে হাসপাতালে ভেতরে নিয়ে যাচ্ছিল, আমি তখন ছবি তুললে সেই আনসার হামলা চালায়। এসময় রুবেলের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে যায়।’
রশীদ অভিযোগ করে বলেন, ‘এ সময় আনসার সদস্যরা সাংবাদিকদের গালাগাল করতে থাকেন এবং বেঁধে রাখার হুমকি দেন। একপর্যায়ে তারা বলেন- এখানে সাংবাদিকদের রংবাজি চলবে না। আমাদের রংবাজি চলবে।’
এ বিষয়ে তাৎক্ষণিক মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সেখানে দায়িত্বরত আনসার কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বার্তাবাজার/এসজে