মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে ২০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ এলাকার আমির হোসেন মোল্লার ছেলে আরমান (৩৪)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সদর উপজেলার রামপাল দালালপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে আরমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
বার্তা বাজার / ডি.এস