সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের আইসিইউতে শারীরিক অবস্থা অপরিবর্তিত হওয়ায় আগামী সোমবার থাইল্যান্ড নেওয়া হচ্ছে তকে। সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।
শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সাহারা খাতুন দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন৷
মজিবর রহমান আরও বলেন, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে। সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে তাকাচ্ছেন। তবে কথা বলতে পারছেন না।
এর আগে জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।
বার্তাবাজার/অমি