টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহত কাশেম মহেষখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকাযোগে ইয়াবার চালান খালাসের খবর অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষন করে। পুলিশও পাল্টা গুলিবর্ষন করলে একপর্যায়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট দিয়ে কয়েকদিন আগেও ইয়াবার আরো একটি বড় চালান খালাস হয়েছে বলে খবর পেয়েছে পুলিশ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর