রাজধানীতে ৪ মাসের শিশুকে গলা কেটে হত্যা

রাজধানী ঢাকার আদাবরে ৪ মাস বয়সী এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত করতে না পারলেও নিহত শিশুটির পরিবারের দাবী পাশের বাসার কেউ ঘটিয়ে থাকতে পারে এই হত্যাকাণ্ড।

জানা যায়, প্রতিদনের মত আজকেও নিজ ঘরে ঘুমিয়েছিলেন শিশু সাদিয়া। তার মা তখন রান্না ঘরে থাকায় ৫-৭ মিনিট পর তার বড় ভাই রাব্বীকে (৮) পাঠায় দেখে আসতে ঘুমাচ্ছে কিনা। রাব্বী গিয়ে দেখে সাদিয়ার গলাকাটা লাশ পরে আছে।

এ বিষয়ে সাদিয়ার স্বজনরা জানান, বাইরের কেউ নয়, বাসার আশেপাশের কেউ ঘটিয়েছে এই ঘটনা। ব্লেড দিয়ে গলা কেটে দেয়া হয়েছে। ব্লেডটা আমরা বাথরুমে পেয়েছি। ৫ জনের উপর সন্দেহ আছে।

আদাবর থানার ওসি কাজী শহীদুজ্জামান বলেন, তাকে যে গলা কেটে হত্যা করা হয়েছে সেটা নিশ্চিত। ঘটনার তদন্ত চলছে, যে বা যারাই জড়িত থাকুক আনা হবে আইনের আওতায়। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর